ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ মঙ্গলবার সকালেই রিয়াদে ৮২ বছর বয়সে মারা গেছেন। রাজ দরবার এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।

শেখ আবদুল আজিজ আল-শেখ ১৯৮২ সালে আরাফা প্রাঙ্গণের ঐতিহাসিক নামিরাহ মসজিদে ইমাম ও ধর্মপোদেষ্টা হিসেবে নিযুক্ত হন। ২০১৪ সাল পর্যন্ত টানা ৩৪ বছর তিনি আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা পাঠ করতেন। সৌদি গেজেটের রাজ দরবারের বিবৃতিতে বলা হয়েছে, “শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে সৌদি আরবসহ গোটা মুসলিম বিশ্ব এক বিশিষ্ট আলেমকে হারাল, যিনি ইসলাম ও মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

স্থানীয় সময়ে মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদে ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি, মক্কার গ্র্যান্ড মসজিদ, মদিনার মসজিদে নববীসহ দেশের সব মসজিদে গায়েবানা জানাজার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যু

আপডেট সময় ১১:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫