ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চীনে মাফিয়া পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে

মিয়ানমারে বছরের পর বছর ধরে প্রতারণা ও খুনের সঙ্গে জড়িত কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় ওয়েনঝো শহরের আদালত এই রায় ঘোষণা করে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রায়ে আরও বলা হয়েছে, মিং পরিবারের মোট ৩৯ জন সদস্যকে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের ৫ থেকে ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মিয়ানমার-চীন সীমান্তের কাছের লাওকাই শহরকে জুয়া, মাদক ও প্রতারণার কেন্দ্রবিন্দুতে পরিণত করার অভিযোগ রয়েছে চারটি প্রভাবশালী মাফিয়া পরিবারের বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম মিং পরিবার।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সাল থেকে মিং পরিবার এবং অন্যান্য অপরাধী গোষ্ঠী টেলিযোগাযোগ প্রতারণা, অবৈধ ক্যাসিনো, মাদক পাচার ও যৌনকর্মী ব্যবসা চালিয়ে আসছিল। এসব প্রতারণা ও জুয়া থেকে তারা প্রায় ১০ বিলিয়ন ইউয়ান (১.৪ বিলিয়ন মার্কিন ডলার) আয় করেছে।

২০২৩ সালে মিয়ানমার কর্তৃপক্ষ কঠোর অভিযান চালিয়ে এসব পরিবারের অনেক সদস্যকে গ্রেফতার করে চীনের হাতে তুলে দেয়। অভিযোগ রয়েছে, চারটি মাফিয়া পরিবারের প্রতিটি ক্যাসিনো প্রতিবছর কয়েক বিলিয়ন ডলারের অবৈধ লেনদেন করতো।

(সূত্র: বিবিসি নিউজ

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

চীনে মাফিয়া পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ১১:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫