ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে। এরমধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি।

বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহনকারী গাড়িটি।

উল্লেখ্য, ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির অন্যতম গন্তব্য। প্রচুর বাংলাদেশি সেখানে কাজ করে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫