ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেকারত্বকে যাদুঘরে পাঠাবে বিএনপি: এমরান সালেহ প্রিন্স

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তার দল আগামী দিনে যুব শক্তিকে জাতীয় মুক্তির প্রধান হাতিয়ারে পরিণত করবে এবং বেকারত্বকে যাদুঘরে পাঠিয়ে হতাশার সাগরে নিমজ্জিত যুব সমাজের মুখে হাসি ফোটাবে।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হালুয়াঘাট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ যুব সমাবেশে এমরান সালেহ প্রিন্স আরও ঘোষণা করেন, জনগণের রায়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়, তবে প্রথম ১৮ মাসের মধ্যেই এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন কলকারখানা স্থাপন করা হবে এবং বন্ধ থাকা শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা হবে।

এছাড়া, শিক্ষিত বেকার যুবকদের জন্য বেকার ভাতা চালুর প্রতিশ্রুতিও দেন তিনি। এসময় তিনি যুব সমাজের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা রেখে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য জোর আহ্বান জানান।

সমাবেশ শেষে যুবদলের নেতাকর্মীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন, যা হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, জেলা যুব দলের যুগ্ম সম্পাদক আবদুল মালেক এবং যুবদল নেতা আসাদুজ্জামান আসিফ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার

বেকারত্বকে যাদুঘরে পাঠাবে বিএনপি: এমরান সালেহ প্রিন্স

আপডেট সময় ০৮:৫০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫