ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব মা দিবসে ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দান করলেন মা

এবার শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিশ্ব মা দিবসে এক মায়ের অসীম আত্মত্যাগ ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। নিজের ছেলে নাসিম জাহান আকাশকে নতুন জীবন দিতে নিজের একটি কিডনি দান করেছেন মা নাসিমা সুলতানা। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জানা যায়, জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকার বাসিন্দা আকাশ প্রায় নয় মাস আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে বিভিন্ন পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে গেছে। এরপর থেকে দীর্ঘদিন ধরে ডায়ালাইসিস ও চিকিৎসার মধ্য দিয়ে চলছিল তার জীবন। ছেলের শারীরিক অবস্থার অবনতি দেখে ভেঙে পড়েন মা নাসিমা সুলতানা। তবে হাল না ছেড়ে শেষ পর্যন্ত নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। নাসিমা সুলতানা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

রবিবার (১০ মে) বিশ্ব মা দিবসেই ঢাকায় আকাশের কিডনি প্রতিস্থাপন অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অপারেশনটি পরিচালনা করবেন দেশের খ্যাতিমান কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন ও ইউরোলজিস্ট আকাশের বড় বোন বৃষ্টি বলেন, “আমার ভাইকে বাঁচানোর জন্য মা নিজের শরীরের একটি অংশ দিয়ে দিচ্ছেন। পৃথিবীতে মায়ের মতো কেউ হতে পারে না। সবাই আমার মা ও ভাইয়ের জন্য দোয়া করবেন।

স্থানীয় বাসিন্দারা জানান, একজন মা নিজের জীবন ঝুঁকিতে ফেলে সন্তানের জন্য কিডনি দান করছেনএমন ঘটনা খুবই বিরল। বিষয়টি জানার পর পুরো এলাকায় আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। এদিকে আকাশের সুস্থতা কামনায় স্থানীয়রা দোয়া ও প্রার্থনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও মাছেলের জন্য দোয়া চেয়ে পোস্ট করছেন অনেকে। বিশ্ব মা দিবসে এই মায়ের আত্মত্যাগের ঘটনা নতুন করে মনে করিয়ে দিলমায়ের ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছুই হার মানে।

জনপ্রিয় সংবাদ

বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার

বিশ্ব মা দিবসে ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দান করলেন মা

আপডেট সময় ০৫:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬