ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা গ্রেফতার, ইয়াবা উদ্ধার ২,৬৬৪ পিস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২,৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবদল নেতা মো. আব্দুর রহিম মিয়াজীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানটি উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়নের করপাটি মরগাটা এলাকায় পরিচালিত হয়। এ সময় ওই ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম মিয়াজীকে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে ২,৬৬৪ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়। আটক রহিম মিয়াজী ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি নেমে এসেছে। তারা বলেন, যৌথ বাহিনীর এই অভিযান মাদক ব্যবসায়ীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে। পাশাপাশি ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন বলেন, “আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকারের আহবান রাশেদ খাঁনের

চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা গ্রেফতার, ইয়াবা উদ্ধার ২,৬৬৪ পিস

আপডেট সময় ০৯:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫