ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কবর খুঁড়ে মায়ের মরদেহ ঘরে নেওয়া — চাঞ্চল্যকর ঘটনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৮২২ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরের মোথাজুরী এলাকায় ঘটেছে হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর একটি ঘটনা।
রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে পারিবারিক কবরস্থান থেকে মায়ের মরদেহ তুলে এনে ঘরে মশারি টানিয়ে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখে ছেলে সজিব হোসেন।

স্থানীয়রা জানান, খোদেজা বেগম স্বামীহারা হয়ে একমাত্র ছেলে সজিবকে নিয়ে থাকতেন। কিন্তু সজিব ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়েন এবং প্রায়ই মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
গত শনিবার দুপুরে ঝগড়ার এক পর্যায়ে খোদেজা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়।

কিন্তু গভীর রাতে সজিব কবর খুঁড়ে মরদেহ তুলে ঘরে এনে রাখেন। সোমবার সকালে কবর খোলা দেখে স্থানীয়দের সন্দেহ হয় এবং পরে পুলিশ গিয়ে ঘর থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

মৃতের ভাই আব্দুল মান্নান জানিয়েছেন, সজিব তাকে ফোন করে কেন মাকে দাফন করা হলো বলে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এতে পুরো পরিবার আতঙ্কে রয়েছে।
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুরুজ জামান বলেন, ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক ও ভয়াবহ। স্থানীয়দের সহযোগিতায় মরদেহ পুনরায় দাফন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস

গাজীপুরে কবর খুঁড়ে মায়ের মরদেহ ঘরে নেওয়া — চাঞ্চল্যকর ঘটনা

আপডেট সময় ০৯:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫