ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মজিদকে ধানের শীষের প্রার্থী ঘোষণা না করলে ৫৭ হাজার সনাতনী ভোটার ভোট না দেওয়ার ঘোষণা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৭২০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-২ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সনাতনী ভোটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জেলা বিএনপির সভাপতি এমএ মজিদকে ধানের শীষের প্রার্থী ঘোষণা না করলে ৫৭ হাজার সনাতনী ভোটার ভোট না দেওয়ার ঘোষণা সদিয়েছেন। বুধবার দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টে নির্বাচনি এলাকার ১১০টি পূজামন্দির কমিটি এবং চারটি সনাতনী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক চন্দন বসু মুক্ত। সেখানে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব প্রহল্লাদ সরকার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মলিন কুমার ঘোষ, সদস্য সচিব সমীর কুমার হালদারসহ প্রবীণ সনাতনী ব্যক্তিত্ব অধ্যক্ষ শুষেন কুমার ভৌমিক, বিমল কুমার ঘোষাল এবং সাধান কুমার ঘোষ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমএ মজিদকে বিএনপির প্রার্থী হিসেবে নিশ্চিত করা জরুরি। এই দাবি পূরণ না হলে সনাতনী ভোটাররা সমষ্টিগতভাবে ভোটদান থেকে বিরত থাকবেন। তারা বলেন, ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে ঝিনাইদহ জেলার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ রয়েছে। সনাতনী সম্প্রদায়ের মানুষ ঝিনাইদহ-২ এলাকায় সম্পূর্ণ নিরাপদে বসবাস করছেন। এমনকি গত দুই বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাও কোনো ধরনের আতঙ্ক ছাড়াই আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ সনাতনীদের ধর্মীয়, সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িক সব কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছেন। তার নিবিড় তদারকি ও সহায়তার কারণে সনাতনী সম্প্রদায়ের মধ্যে তার প্রতি গভীর আস্থা ও বিশ্বাস গড়ে উঠেছে। সেজন্যই তাকে সনাতনীদের রক্ষক হিসেবে দেখছেন তারা।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

মজিদকে ধানের শীষের প্রার্থী ঘোষণা না করলে ৫৭ হাজার সনাতনী ভোটার ভোট না দেওয়ার ঘোষণা

আপডেট সময় ০৩:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫