ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে বাল্যবিয়ে বন্ধ, বরকে ৪০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বাল্যবিয়ের দায়ে এনামুল হক নামের এক যুবককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে মাড়িয়া ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাত্র ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় নওপাড়া গ্রামের মৃত দায়েম মন্ডলের ছেলে এনামুল হক বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারায় বরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “বাল্যবিয়ে একটি শাস্তিযোগ্য অপরাধ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে বন্ধ করেছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে এমন কোনো বিয়ে হতে দেওয়া হবে না।” তিনি আরও জানান, দুর্গাপুরে বাল্যবিয়ে রোধে অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস

দুর্গাপুরে বাল্যবিয়ে বন্ধ, বরকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৯:০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫