ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুদক ডিএনসিসি প্রশাসকের অনিয়ম পেলে ব্যবস্থা নেব: আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদকের অনুসন্ধানের বিষয়ে মন্তব্য জানতে চাইলে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘অবশ্যই, যদি কোনো অনিয়ম থাকে, দুদক সেটা অনুসন্ধান করতে পারে। যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদের জানাবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

দুদক ডিএনসিসি প্রশাসকের অনিয়ম পেলে ব্যবস্থা নেব: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৮:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫