ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-৪: স্বতন্ত্র প্রার্থী ও এনসিপি ভোট পাওয়ার যোগ্য নয়, জামানতও হারাবে – সেলিম ভূঁইয়া

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিভাগীয় বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, স্বতন্ত্র প্রার্থী বা এনসিপি’র প্রার্থী ৫’শ ভোটও পাবে না এবং বরং জামানতও হারাবে। তিনি আরও বলেন, দেবিদ্বারের জনগণ এনসিপি নেতা বা স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে পরিচিত নয়; তারা শুধুমাত্র তারেক রহমানের প্রার্থীকে বোঝে।

শুক্রবার বিকেলে দেবিদ্বার উপজেলার কুরছাপ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দীন, কুমিল্লা মহানগর বিএনপি’র সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি ওয়াসিম, বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী এবং বিএনপি নেতা এডভোকেট তৌহিদ বাবু সহ অন্যান্য নেতারা।

সভায় নেতারা নির্বাচনী পরিস্থিতি, দলের প্রার্থীদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং আসন্ন জাতীয় নির্বাচনে সমর্থন বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্থানীয় ভোটারদের তারেক রহমানের প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে প্রকাশ্য আলোচনার আহ্বান জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের

কুমিল্লা-৪: স্বতন্ত্র প্রার্থী ও এনসিপি ভোট পাওয়ার যোগ্য নয়, জামানতও হারাবে – সেলিম ভূঁইয়া

আপডেট সময় ০৯:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫