ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে অপপ্রচার: ভুঁইফোড় পেজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন, ভুঁইফোড় পেজ থেকে তার বিরুদ্ধে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে। এসব পেজের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন বলে ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলামের সুপারিশ হওয়ার পরপরই গত কয়েকদিন ধরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীসহ সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন। তার লক্ষ্য ছিল—রাইসুল ইসলামসহ শিক্ষার্থীদের ওপর হামলাকারী সব ছাত্রলীগ সন্ত্রাসীকে আইনের আওতায় আনা।

তিনি জানান, এসব অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধও করেছেন সংশ্লিষ্ট উপদেষ্টাদের কাছে। সাদিক কায়েম অভিযোগ করে আরও বলেন, অতীতের মতোই আবারও কিছু ভুঁইফোড় প্রোপাগাণ্ডা পেজ তার নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে ছড়াচ্ছে। এসব অপপ্রচারকারীর বিরুদ্ধে সোমবার ১ ডিসেম্বর আইনানুগ ব্যবস্থা নিতে তিনি প্রস্তুত রয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে অপপ্রচার: ভুঁইফোড় পেজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

আপডেট সময় ১২:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫