ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে যুবলীগ নেতার নাটকীয় পদত্যাগ, আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগদান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুকুল খন্দকার নামে এক যুবলীগ নেতা আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগ দিয়েছেন। তিনি রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার রাতে ভাঙ্গারহাট বাজারে উপজেলা যুবদল আয়োজিত এক কর্মসূচিতে মুকুল খন্দকার যুবলীগ থেকে পদত্যাগ ঘোষণা করে যুবদলে যোগ দেন। এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্য সচিব মান্নান শেখ তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানে রাধাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির ফকির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান ফকির, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুবলীগ ত্যাগ করে যুবদলে যোগদানের কারণ ব্যাখ্যা করে মুকুল খন্দকার বলেন,
“দীর্ঘদিন যুবলীগে দায়িত্ব পালন করলেও আওয়ামী রাজনীতির আদর্শের সঙ্গে আমার ব্যক্তিগত আদর্শের অমিল রয়েছে। তাই যুবলীগের সব ধরনের পদ–পদবি থেকে অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগদান করছি এবং তাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দিচ্ছি।”

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

গোপালগঞ্জে যুবলীগ নেতার নাটকীয় পদত্যাগ, আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগদান

আপডেট সময় ১২:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫