ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন হাদির বড় ভাই

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন।

এ সময় হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে জামায়াত আমিরকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন হাদির বড় ভাই ওমর। পরে ডা. শফিকুর রহমান তাকে সান্ত্বনা দেন।

হাসপাতালে যাওয়ার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, গুলিবিদ্ধ ওসমান হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

পোস্টে জামায়াত আমির আরও লেখেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান এবং মহান আল্লাহর কাছে ওসমান হাদির পূর্ণ সুস্থতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন হাদির বড় ভাই

আপডেট সময় ১১:৪৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫