ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাদি গরিব মানুষদের জন্য কিনেছিলেন কম্বল কিন্তু বিতরণ করে যেতে পারেননি, সেগুলো পরেই রাত্রীযাপন করবেন শাহবাগে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:১৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগে রাতভর অবস্থানের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে শাহবাগে সমবেত হওয়ার পর সন্ধ্যায় সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন।

তিনি জানান, ওসমান হাদি তার জীবদ্দশায় গরিব মানুষের জন্য যে কম্বল কিনেছিলেন কিন্তু বিতরণ করে যেতে পারেননি, সেই কম্বল পরেই আন্দোলনকারীরা শাহবাগে রাত্রীযাপন করবেন। কর্মসূচি শেষে এসব কম্বল দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বলেও জানান তিনি।

আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী, হত্যাকারী এবং ভারতে পালাতে সহায়তাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা শাহবাগ ত্যাগ করবেন না। পাশাপাশি সরকারের উপদেষ্টারা জনসম্মুখে এসে বক্তব্য না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কোনো ধরনের বাধা দেওয়া হবে না। সকাল ৯টা থেকে পরীক্ষার্থীদের চলাচলের সুবিধা নিশ্চিত করা হবে, তবে শাহবাগ অবরোধ প্রত্যাহার করা হবে না।

ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হন। পরে দীর্ঘমেয়াদি অবস্থানের সিদ্ধান্ত নিলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

এ আন্দোলনে ইনকিলাব মঞ্চের নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিকেলে সংগঠনটির ফেসবুক পেজে দেশবাসীকে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে শাহবাগে এসে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

সন্ধ্যায় ওসমান হাদির ভাই শরিফ ওমর বিন হাদি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অবরোধের হুমকিও দেন এবং বলেন, বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন। তিনি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সক্রিয় ছিলেন এবং আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সম্ভাব্য প্রার্থী ছিলেন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

হাদি গরিব মানুষদের জন্য কিনেছিলেন কম্বল কিন্তু বিতরণ করে যেতে পারেননি, সেগুলো পরেই রাত্রীযাপন করবেন শাহবাগে

আপডেট সময় ০১:১৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫