ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল, নারীদেরও ব্যাপক সমাগম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫৩৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়া সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কুষ্টিয়া শহর ও জনসভাস্থলে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি হাজার হাজার নেতাকর্মীর ঢল লক্ষ্য করা গেছে।

আজ সোমবার সকাল থেকেই কুষ্টিয়ার নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম’ জনসমুদ্রে পরিণত হতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে স্টেডিয়ামের ভেতরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং বিপুল সংখ্যক মানুষকে স্টেডিয়ামের বাইরে অবস্থান নিতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, জনসভাকে কেন্দ্র করে নারী সমর্থকদের মাঝেও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। স্টেডিয়ামের গ্যালারিতে তাদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সকাল ১০টার মধ্যেই কয়েক হাজার নারী গ্যালারিতে আসন গ্রহণ করেছেন এবং মূল ফটক দিয়ে এখনো শত শত নারী সমাবেশস্থলে প্রবেশ করছেন।

এর আগে রবিবার কুষ্টিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াত জানিয়েছিল, ডা. শফিকুর রহমান আজ সকালে হেলিকপ্টারযোগে কুষ্টিয়া পৌঁছাবেন। তিনি পুলিশ লাইন্সের প্যাডে অবতরণ করে সরাসরি জনসভাস্থলে যাবেন। আমিরে জামায়াত আনুমানিক সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মঞ্চে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। সমাবেশ শেষে তিনি পুনরায় হেলিকপ্টারযোগে মেহেরপুরের উদ্দেশে রওনা দেবেন।

কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর জানান, সমাবেশের জন্য মঞ্চ নির্মাণ ও নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “জনসভাটি যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে কারচুপি রুখতে ছাত্র জনতাকে রাজপথে থাকতে হবে- আল্লামা মামুনুল হক

জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল, নারীদেরও ব্যাপক সমাগম

আপডেট সময় ১১:১৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬