ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা আব্বাস কলেজে বাধার অভিযোগ, সেনা উপস্থিতিতে কেন্দ্রে ঢুকলেন পাটওয়ারীর পোলিং এজেন্ট

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৭ বার পড়া হয়েছে

এবার রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের ভোটকেন্দ্রে ঢুকতে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন শাপলা কলি প্রতীকের পোলিং এজেন্ট। পরে ভোটগ্রহণ শুরুর প্রায় ১০ মিনিট পর ৭টা ৪০ মিনিটের দিকে সেনাসদস্যদের উপস্থিতিতে তিনি কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন বলে জানা গেছে। আজ (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে কলেজটির দুই নম্বর কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই পোলিং এজেন্টের নাম গোলাম মোস্তফা। তিনি ঢাকা৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওই কেন্দ্রের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, বৈধ কাগজপত্র থাকার পরও শুরুতে ওই পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোলাম মোস্তফা তখন বলেন, ‘ভোট শুরুর সময় সকাল সাড়ে ৭টা। আমি শাপলা কলি প্রতীকের পোলিং এজেন্ট। কিন্তু এখনো আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। অথচ সময় প্রায় শেষ। পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছি না। কেন আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নীরব।

এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন বলেন, ‘বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি দেখছেন।এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি। ঘটনার পরপরই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমি বিষয়টি জানার চেষ্টা করছি। কারণটা জানলে পরে বলতে পারবো। এখনো বাইরে গিয়ে বিস্তারিত খোঁজ নেওয়ার সুযোগ হয়নি।তবে এর কিছুক্ষণ পরই সেখানে সেনাসদস্যদের উপস্থিতিতে ওই পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

জীবনে প্রথম ভোট দিলাম, খুব ভালো লাগছে: তামিম ইকবাল

মির্জা আব্বাস কলেজে বাধার অভিযোগ, সেনা উপস্থিতিতে কেন্দ্রে ঢুকলেন পাটওয়ারীর পোলিং এজেন্ট

আপডেট সময় ১০:৩৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬