ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দল নয়, অপরাধ দেখব: মুরাদনগরে এমপি কায়কোবাদের ছোট ভাই আরেফীনের কড়া বার্তা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

এবার কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপির ছোট ভাই কাজী শাহ আরেফীন, কুমিল্লা (মুরাদনগর) আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কঠোর বার্তা দিয়েছেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিজয়ের উচ্ছ্বাসে কোনো নেতাকর্মী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেনরাজনৈতিক পরিচয় দেখিয়ে কেউ অপরাধ করলে তার কোনো রেহাই নেই।

তিনি প্রশাসনকে সুস্পষ্টভাবে জানিয়েছেন— “মুরাদনগরের প্রশাসনকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো অপরাধ কোনোভাবেই প্রশ্রয় পাবে না এবং কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ের আড়ালে আইনের হাত থেকে রেহাই পাবে না। আইনের শাসন সবার জন্য সমান। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে দল, মত কিংবা পরিচয় নয়, অপরাধকেই বিবেচনায় নিতে হবে। মুরাদনগরে আইন ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে নিরপেক্ষ, দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা উত্তর জেলা কমিটির সভাপতি ও সাংবাদিক মো. শরিফুল আলম চৌধুরী বলেন, “নির্বাচন পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা। কাজী শাহ আরেফীনের এই স্পষ্ট ও কঠোর বার্তা প্রমাণ করেমুরাদনগরে কেউ রাজনৈতিক ছত্রছায়ায় বিশৃঙ্খলা করলে তার ঠাঁই হবে না। আইনের শাসন প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনপরবর্তী সম্ভাব্য উত্তেজনা ঠেকাতে আগেভাগেই এমন কড়া অবস্থান নেওয়া একটি তাৎপর্যপূর্ণ বার্তা। এতে প্রশাসন যেমন দায়িত্বশীল ভূমিকা পালনে চাপ অনুভব করবে, তেমনি নেতাকর্মীরাও সতর্ক থাকবে।

জনপ্রিয় সংবাদ

জনগণকে কনভেন্স করাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

দল নয়, অপরাধ দেখব: মুরাদনগরে এমপি কায়কোবাদের ছোট ভাই আরেফীনের কড়া বার্তা

আপডেট সময় ০৩:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬