ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ আটক ১

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের আহমদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ মো. সোহেল চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৭

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ওই এলাকার জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আহমদিয়া হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে জাল মুদ্রা মজুত রেখে বিক্রির প্রস্তুতি চলছে। পরে র‍্যাবের একটি দল বিকেল প্রায় তিনটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় ফ্ল্যাট থেকে সোহেল চৌধুরীকে আটক করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ নকল মার্কিন ডলার জব্দ করা হয়। আটক সোহেল চৌধুরীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিকে ও উদ্ধার করা জাল মুদ্রা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক

চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ আটক ১

আপডেট সময় ১১:৪৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬