ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ আমরা সহ্য করব না: প্রতিমন্ত্রী সাকি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশে একটি উগ্রদক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে, এই উগ্রদক্ষিণপন্থা দেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) আসেন সংসদ সদস্য জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হওয়ায় বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা প্রদানের আয়োজন করে উপজেলা বিএনপি। জোনায়েদ সাকি বলেন, একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবিলা করেছি, আজকে ধর্মের কোনো নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না। যদি সেটা আমাদের করতে হয়, বিএনপির নেতৃত্বে আমাদের যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখতে হবে সারাদেশে। সেই ঐক্য বজায় থাকলে, বাংলাদেশ যে একটা গণতান্ত্রিক, সার্বভৌম বাংলাদেশ, সকলের ন্যায্য হিস্যা পাওয়ার বাংলাদেশ; ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে আমরা তৈরি করতে পারব।

তিনি বলেন, আমরা কীভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, কীভাবে এমন একটা রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারিযারা জনগণের কাছে এমন শক্তি নিয়ে হাজির থাকবে যে, কোনো অপশক্তি আর মাথাচারা দিয়ে উঠতে পারবে না। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পরেই অক্লান্ত পরিশ্রম করছেন, কীভাবে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণ করবেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০ হাজার টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফ; ইমামসহ অন্যান্য ধর্মালম্বীদের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা; সবগুলো কাজের মধ্যে এতো দ্রুত সরকার ঢুকছে যে, পাইলট আকারে প্রত্যেকটির বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যেই শুরু হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান অক্ষত আছেন: রাষ্ট্রীয় গণমাধ্যম

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ আমরা সহ্য করব না: প্রতিমন্ত্রী সাকি

আপডেট সময় ১২:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬