ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ হুঁশিয়ারি সৌদি আরবের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০০:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৬২ বার পড়া হয়েছে

এবার আরব অঞ্চলের দেশগুলোর ওপর নির্বিচারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো অব্যাহত রাখলে চলমান যুদ্ধে ইরানেরসর্বোচ্চ পরাজয়ঘটতে পারে বলে সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরব। গতকাল রোববার (৮ মার্চ) তেহরানের উদ্দেশে দেওয়া বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেয় রিয়াদ।

গেল শনিবার সৌদি আরবের অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়েবাহ অয়েল ফিল্ডে ইরানি ড্রোন হামলার অভিযোগ ওঠে। মূলত এর একদিন পরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে ইরানকে সতর্ক করে। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য ও বাস্তব পদক্ষেপের মধ্যেঅমিলরয়েছে বলেও অভিযোগ তোলে রিয়াদ।

বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোনো বাস্তব ভিত্তি ছাড়াই ইরান আরব দেশগুলোকে লক্ষ্য করে যুক্তিহীন ও নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ।

তারা আরও বলেছে, ইরান যদি ßএ ধরনের নির্বিচার হামলা চালিয়ে যেতে থাকে, তবে চলমান সংঘাতে দেশটির জন্য তা বড় ধরনের পরাজয়ের কারণ হতে পারে। পাশাপাশি রিয়াদ ও তেহরানের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কেও এর গভীর প্রভাব পড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানইসরায়েলযুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো ইরানকে সরাসরি সতর্কবার্তা দিল সৌদি আরব। সূত্র: অ্যান্ডারসন হেরাল্ড

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ হুঁশিয়ারি সৌদি আরবের

আপডেট সময় ১২:০০:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬