ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হামলা না থামা পর্যন্ত তেল অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। ইরান ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা বন্ধ না হলে তারা হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের কোথাওএক ফোঁটা তেলরপ্তানি করতে দেবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন মুখপাত্র মঙ্গলবার (১০ মার্চ) জানিয়েছেন, এই যুদ্ধের সমাপ্তি কখন হবে তা ইরানই নির্ধারণ করবে এবং হামলা অব্যাহত থাকলে তারা পুরো অঞ্চলের তেল সরবরাহ বন্ধ করে দেবে।

ইরানের এই হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা করে, তবে তাদের ওপর এমন ভয়াবহ সামরিক হামলা চালানো হবে যা আগের তুলনায় অন্তত ২০ গুণ বেশি শক্তিশালী হবে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে আরও উল্লেখ করেন, এই ধরনের পদক্ষেপ নিলে ইরানকে এমনভাবে আঘাত করা হবে যে তারা বা তাদের সহায়তাকারীরা আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না।

এদিকে সংঘাতের প্রভাবে বিশ্ব বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। গোল্ডম্যান স্যাকস সতর্ক করেছে যে, হরমুজ প্রণালীতে সরবরাহ স্বাভাবিক না হলে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে ১৫০ ডলারে পৌঁছাতে পারে। ইতোমধ্যে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় ৮০ শতাংশ কমে গেছে এবং বহু তেলবাহী ট্যাঙ্গার সমুদ্রে আটকা পড়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের অভিযানে ইরানের নৌ ও বিমান সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তেহরান এই যুদ্ধ দীর্ঘস্থায়ী করার এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানার হুমকি দিয়ে যাচ্ছে। সূত্র: রয়টার্স।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

হামলা না থামা পর্যন্ত তেল অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

আপডেট সময় ১১:০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬