ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শরীয়তপুরের প্রায় ৫০টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা প্রায় ১৫০ বছর ধরে রোজা পালন ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে আসছেন। এ ধারাবাহিকতায় চলতি বছরও তারা বাংলাদেশের একদিন আগে শুক্রবার (২০ মার্চঈদ উদযাপন করবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ বেলাল নূরী বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুফি সাধক শাহ সুরেশ্বরীর প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরীফের দেশব্যাপী কয়েক লাখ ভক্ত ও অনুসারী রয়েছে। ১৯২৮ সাল থেকে এ দরবারের অনুসারীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চণ্ডীপুর এবং ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ অন্তত ৫০টি গ্রামের প্রায় ৪০ হাজার মুসল্লি আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

প্রতি বছরের মতো এবারও সুরেশ্বর দরবার শরীফে পৃথক মাঠে একই সময়ে ঈদের দুটি জামায়াত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিতব্য জামাতে ইমামতি করবেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী এবং মাওলানা মো. জুলহাস উদ্দিন।

এদিকে গদীনশীন পীর শাহ মুজাদ্দেদী সৈয়দ বেলাল নূরী বলেন, “পৃথিবীতে চাঁদ একটাই। তাই পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা সেই অনুযায়ী রোজা ও ঈদ পালন করি। এ বছরও সুরেশ্বর দরবার শরীফে একই সময়ে দুটি জামায়াত অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্রায় ৫০টি গ্রামের ৪০ হাজার মুসল্লি আগামীকাল ঈদ উদযাপন করবেন।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু!

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল

আপডেট সময় ০২:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬