ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সমাধানই মস্কো মেনে নেবে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

এবার হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সংলাপের ওপর জোর দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একইসঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের অবস্থানকেও সমর্থন করেছেন তিনি। চীন সফরকালে ল্যাভরভ বলেন, উপসাগরীয় আরব দেশগুলোও বুঝতে পারছে যেমার্কিন আগ্রাসননা হলে হরমুজ প্রণালি বন্ধ করতো না ইরান।

তিনি জানান, হরমুজ সংকটের সমাধানে মস্কো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে কাজ করছে। তিনি বলেন, ‘সমস্যার সমাধানে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি।ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতেও রাশিয়ার অবস্থান স্পষ্ট করে ল্যাভরভ বলেন, তেহরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সমাধানই মস্কো মেনে নেবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক এটমিক এনার্জি এজেন্সি কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন যেন বাস্তবসম্মত অবস্থান নেয় এবং মধ্যপ্রাচ্যে আগ্রাসী নীতি থেকে সরে আসে। তার মতে, এই নীতি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্যও ক্ষতিকর হয়ে উঠছে।

জনপ্রিয় সংবাদ

অবরুদ্ধ হরমুজ: ট্রাম্পের অবরোধ ভাঙতে নামবে চীনের ভয়ঙ্কর নৌবহর?

তেহরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সমাধানই মস্কো মেনে নেবে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬