ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:১১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫৩৪ বার পড়া হয়েছে

ebar ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো প্রচেষ্টা ‘‘ব্যর্থ হতে বাধ্য’’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না। বুধবার তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান এই কথা বলেন।

তিনি আরও বলেছেন, তেহরান ‘‘যুদ্ধ বা অস্থিতিশীলতা নয়’’, বরং সব সময়ই ‘‘গঠনমূলক আলোচনা’’র পক্ষে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন একটি সময় এসব কথা বলেছেন যার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, চলতি সপ্তাহেই পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে। তবে তেহরান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। সূত্র: বিবিসি

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান

আপডেট সময় ০৪:১১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬