ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চার ইসরায়েলি গুপ্তচর আটক করলো ইরান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫৫৬ বার পড়া হয়েছে

এবার ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশ থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত চার সন্দেহভাজন গুপ্তচরকে আটক করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ইরানের রেভোলিউশনারি গার্ডসের (আইআরজিসি) এক বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতরা ইন্টারনেটের মাধ্যমে মোসাদের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি এবং অবস্থান সংক্রান্ত তথ্য পাঠিয়েছে।

বর্তমানে এই সন্দেহভাজনদের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে। সূত্র: এএফপি

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

চার ইসরায়েলি গুপ্তচর আটক করলো ইরান

আপডেট সময় ১১:১৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬