ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রকে বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

এবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিঘলদী গ্রামের নয় বছরের এক শিশু ছাত্রকে বলাৎকারের মামলায় মাইনুল ইসলাম (২৭) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে শুক্রবার (১৭ এপ্রিল) আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মাইনুল ইসলাম মতলব দক্ষিণ উপজেলার মধ্যম দিঘলদী মাস্টার বাজার এতিমখানা জামে মসজিদের ইমাম। তার গ্রামের বাড়ী বরিশাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যম দিঘলদী গ্রামের ৯ বছরের একটি শিশু বেশ কয়েকদিন যাবৎ ওই মসজিদের ইমাম মাইনুল ইসলামের নিকট আরবী পড়তো। গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মসজিদের সাথেই এতিমখানায় আরবী পড়তে গেলে শিশুটিতকে ইমাম মাইনুল ইসলাম বলাৎকার করে। শিশু বাড়ীতে গিয়ে ঘটনাটি তার মাকে জানালে তিনি তার স্বামীকেও অবহিত করেন। শিশুর পিতা শাহজালাল রাজু ঘটনাটি জেনেই উত্তেজিত হয়ে পড়েন এবং ইমামকে গিয়ে জিজ্ঞেস করলে অস্বীকার করলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

শিশু ছাত্রের বাবা শাহজালাল রাজু বলেন,বিষয়টি নিয়ে এলাকায় ইমামের পক্ষে এবং বিপক্ষে আলোচনা সমালোচনা হওয়ায় নিজের শিশু পুত্রকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাই। হাসপাতালে বলাৎকারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার(১৬ এপ্রিল) রাতে ইমামকে আসামী করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করি। পরে বৃহস্পতিবার রাতেই থানার এস আই আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে ইমাম মাইনুল ইসলামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি: স্পিকার

ছাত্রকে বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬