ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে: শিক্ষামন্ত্রী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫২১ বার পড়া হয়েছে

এবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসি পরীক্ষায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করা হবে। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুন্দর পরিবেশে এবার এসএসসি পরীক্ষা হয়েছে। কোনো অভিযোগ এলে সিসিটিভি ফুটেজ থেকে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সাতদিন সংরক্ষণের নির্দেশ দিয়েছি। প্রয়োজনে সেগুলো আবারও যাচাই করে দেখা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, মিডিয়া সজাগ থাকলে নকল হতে পারে, এটা আমি বিশ্বাস করি। আমি কোথায় থাকি সেটা মূখ্য নয়, কোনো ঘটনা ঘটলে আপনারা নিউজ দিয়ে দিবেন।

পরীক্ষাকেন্দ্রে বিভিন্ন ভুল সিদ্ধান্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কেন্দ্রসচিবরা হলেন পরীক্ষার্থীদের অভিভাবক। শিক্ষার্থীদের কোনো ভুল হলে সেটা কীভাবে সামাল দেবেন এটা তাদের জানার কথা এবং জানেনও। শিক্ষকদের এ ধরনের ট্রেনিং আছে।

জনপ্রিয় সংবাদ

সরকার দুই মাসের মধ্যে জনগণকে রাজপথে আসতে বাধ্য করছে: এটিএম আজহার

প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০২:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬