ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে

এবার মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে মানুষকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (২৭ এপ্রিলরাজধানীর বনানীতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

লিগ্যাল এইড সেবা থেকে কেউ বঞ্চিত হলে আইন মন্ত্রণালয়কে অবহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আদালতে যাওয়ার আগে যেকোনো সমস্যার সমাধানে লিগ্যাল এইডের মাধ্যমে নিজেদের মধ্যে মীমাংসা করার চেষ্টা করা উচিত।

যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন কিন্তু আদালতে যেতে পারছেন না, তারাও লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাবেন বলে আশ্বাস দেন মন্ত্রী।

তিনি আরও বলেন, মামলা জট কমাতে সরকার লিগ্যাল এইড কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এছাড়া, কোনো মামলার মাঝামাঝি পর্যায়ে কেউ সমঝোতা করতে চাইলে তারও ব্যবস্থা করে দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

আপডেট সময় ১২:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬