ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূস সরকারের বিরুদ্ধে শিশু হত্যা মামলা হওয়া প্রয়োজন: আইনজীবী সুব্রত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

এবার হামে শিশুর মৃত্যুর অপরাধে ড. ইউনূস সরকারের বিরুদ্ধে শিশু হত্যার মামলা হওয়া প্রয়োজন বলে মনে করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সুব্রত চৌধুরী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর সরকারিভাবে শিশুর টিকাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত এটা প্রচার মিডিয়াতে দেখা হয়। তখন টেলিভিশন ছিল না, পোস্টারিং করে এবং এগুলো ক্যাম্পেইন করার জন্য ঘরে ঘরে লোকজন দেওয়া হতো।

তিনি বলেন, ইউনূস সাহেবের নেতৃত্বে এই ১৮ মাসের সরকার যে দায়িত্ব ছিল স্বাস্থ্য খাতে তারা পুরোপুরি ফেল করেছে। এদের বিরুদ্ধে শিশুহত্যার দায়ে মামলা হওয়া প্রয়োজন। কারণ ইউনূসে যে স্বাস্থ্য উপদেষ্টা দিয়েছে এবং তার সঙ্গে আবার আরো এই স্বাস্থ্য বিশেষজ্ঞকে সহকারী বানিয়েছিলেনএরপর তাদের মাথায় এটা ঢুকল না যে টিকা দেওয়া চলমান প্রসেস। এটা সম্পূর্ণ তাদের ব্যর্থতা, অযোগ্যতা এবং আমি মনে করি এটা কোনো দেশপ্রেমিক নাগরিক হিসেবে তারা তাদের সফলতা দেখাতে পারেনি।

সিনিয়র এই আইনজীবী আরো বলেন, ইতিমধ্যে কয়েক শ শিশু মারা গিয়েছে এবং বিভিন্ন অঞ্চলে এখনো হামের প্রাদুর্ভাবে অনেক শিশু মারা যাচ্ছে, তাদের যথাযথ চিকিৎসার কোনো ব্যবস্থা হচ্ছে না। সরকারি হাসপাতাল থেকে শুরু করে সব জায়গায় একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমার মনে হয়, সরকারের উচিত অত্যন্ত জরুরিভাবে যাদের হামের লক্ষণ দেখা যাচ্ছে তাদের ব্যাপারে গুরুত্ব সহকারে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা।

জনপ্রিয় সংবাদ

ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান

ইউনূস সরকারের বিরুদ্ধে শিশু হত্যা মামলা হওয়া প্রয়োজন: আইনজীবী সুব্রত

আপডেট সময় ১১:৫২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬