ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি আইআরজিসির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৪৩ বার পড়া হয়েছে

এবার হরমুজ প্রণালীতে ইরানি জাহাজ ও নৌবন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ সফল হয়েছে দাবি করে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের এ আহ্বান প্রত্যাখ্যান করে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বিপ্লবী বাহিনীআইআরজিসি।

এদিকে ইরানের ওপর নৌঅবরোধ সফল দাবি করলেও, কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে, অবরোধই ইরানকে চাপে রাখার একমাত্র কার্যকর উপায়। পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠক ব্যর্থ হওয়ার পরও চুক্তির বিষয়ে ইরানের সঙ্গে ফোনালাপ চলছে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করতে নারাজ ইরান। নিষেধাজ্ঞা তুলে না নিলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরানের দাবি, কূটনৈতিক আলোচনাকে সুযোগ দিতেই এতদিন তারা সংযত অবস্থান বজায় রেখেছে।

এদিকে, হরমুজ প্রণালীতে অচলাবস্থার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রেও জ্বালানি তেলের গড় দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি আইআরজিসির

আপডেট সময় ১০:০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬