ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার হারিকেন জ্বালিয়ে আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর রাতের আঁধারে হারিকেন জ্বালিয়ে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের তথ্যমতে, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে এ মিছিল করা হয়। তবে বিষয়টি নিয়ে ভিন্নমত জানিয়েছে পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জন যুবক রাতের আঁধারে হারিকেন ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে মিছিল করছেন। অংশগ্রহণকারীদের কারও মুখে মাস্ক, কেউ হেলমেট পরিহিত, আবার কেউ কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে রয়েছেশেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তেলগ্যাসবিদ্যুৎ নাই, তারেক জিয়ার দরকার নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুইত্যাদি।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রাত প্রায় ৮টার দিকে হঠাৎ কয়েকজন তরুণ কাইলাটি সড়কে জড়ো হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন, তাদের হাতে ছোট হারিকেন ও মোবাইলের আলো ছিল। মিছিল শেষে তারা দ্রুত এলাকা ত্যাগ করেন। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার বলেন, এ ধরনের কোনও মিছিলের তথ্য আমাদের কাছে নেই। ভিডিওটি অন্য জায়গার পুরোনোও হতে পারে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান

এবার হারিকেন জ্বালিয়ে আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

আপডেট সময় ১০:৫৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬