ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকি ৩৫ লাখ টাকা কি আমি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরের পারিশ্রমিক নিয়ে ঝামেলার এখনও সমাধান হয়নি। সিলেট টাইটান্সে খেলা জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি বলে ফের অভিযোগ উঠেছে। তার চুক্তির ৩৫ লাখ টাকা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এখনও পরিশোধ করেনি বলে জানিয়েছেন নাসুম। 

কিছু দিন আগে সিলেট টাইটান্স দাবি করেছিল নাসুমের সব টাকা পরিশোধ করা হয়েছে। এক বিবৃতিতে টাইটান্স জানিয়েছিল, ‘বিপিএল ২০২৫২০২৬ মৌসুমের খেলোয়াড়দের পাওনা সংক্রান্ত বিষয়টি গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে চূড়ান্তভাবে সুরাহা হয়েছে। নির্ধারিত চুক্তি অনুযায়ী, ক্রিকেটার নাসুম আহমেদের মোট পাওনা ছিল ৩৫ লক্ষ টাকা (বিক্যাটাগরি), যার সম্পূর্ণ অংশ সিলেট টাইটান্স ইতিমধ্যে পরিশোধ করেছে। বর্তমান প্রেক্ষাপটে উক্ত ক্রিকেটারের কোনো বকেয়া পাওনা প্রতিষ্ঠানের নিকট অবশিষ্ট নেই।

সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টে নাসুম দাবি করেছেন, তিনি এখনও ৩৫ লাখ টাকা পান। সিলেট ফ্র্যাঞ্চাইজি মালিক মাহিদুল ইসলাম সামির সঙ্গে তার হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিন রেকর্ড ফেসবুকে পোস্ট করে নাসুম লেখেন, ‘হ্যালো টাইটান্স। আমার ৩৫ লাখ টাকা তো দিয়েছেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা কি দিবেন? নাকি মরার পর চল্লিশার সময় দিবেন? দিলেও সেটা আমাকে জানাবেন দয়া করে, যেন আমি আমার ফ্যামিলিকে বলে যেতে পারি সিলেট টিম মালিক মাহিদুল ইসলাম সামি আমার টাকা দিবে আমি মরার পর।’ 

সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ফাহিম আল চৌধুরীকে উদ্দেশ্য করে নাসুম লিখেছেন, ‘ফাহিম ভাই, আপনাকে সালাম। আমি জানি আপনি ব্যস্ত। একটু সময় হলে দয়া করে ভয়েসগুলো শুনবেনআপনাকে নিয়ে আমি কী কী কথা বলেছি, আর তারা আমার সঙ্গে কী কথা বলেছে। আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই। আপনি আমাদের এলাকার মানুষ, বড় ভাই হিসেবে আপনি একটা দল গড়ে তুলেছিলেনসেই জায়গা থেকে ছোট ভাই হিসেবে আপনাকে জানালাম।

নাসুম আরও লিখেছেন, ‘ভাই, আমার টাকাগুলো যেন পাইএই বিষয়ে একটু দেখবেন। আমার কথা বলার মতো কেউ নেই। আল্লাহর শুকরিয়া, আপনার নাম্বারটা পেয়েছি, দুই মিনিট কথা বলতে পেরেছি। আপনার সময় নেই বলে বেশি কথা হয়নি। তবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি দুই মিনিট হলেও আমাকে সময় দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর

বাকি ৩৫ লাখ টাকা কি আমি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের 

আপডেট সময় ০১:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬