ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পুলিশ পরিচয়ে নাঈমকে মারধর, ক্ষুব্ধ বিসিবি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গতকাল চট্টগ্রামে নাঈম হাসানকে হেনস্তার ঘটনা ঘটেছে। জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাঈমের হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এক জন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। নাঈমের এই ঘটনা বিসিবির কাছে অত্যন্ত দুঃখজনক। নাঈমের এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি।

ঘটনা জানার পর থেকেই নাঈম হাসান ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে বলে জানিয়েছে বিসিবি। হেনস্তার ঘটনার সুষ্ঠু সমাধান করতে চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা ও সমন্বয়ের কাজ চালিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষার প্রতি পুনরায় নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেছে বিসিবি। নাঈমের ঘটনার ব্যাপারে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।

চট্টগ্রামে রাতেই সংবাদমাধ্যমকে নাঈম জানিয়েছেন, তাঁর সঙ্গে কী ঘটেছে। গতকাল রাতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করে চট্টগ্রামে ফেরার পর সিএনজি থামিয়ে তাঁর ব্যাগ চেক করেন ডিবি পরিচয়ধারী ব্যক্তি। তখন তাঁকে জোরপূর্বক আসামি বানিয়ে পুলিশের গাড়িতে ওঠানো হয়। থানায় যাওয়ার পর তিনি বারবার ক্রিকেটার নাঈম হাসান পরিচয় দিলেও লাভ হয়নি। পুলিশ তারপরও মেরেছেন বলে অভিযোগ নাঈমের।

ডিপিএল চলার সময়ই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ডাক পেয়েছেন নাঈম। ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশজিম্বাবুয়ে টেস্ট। বাংলাদেশের জার্সিতে কেবল টেস্টই খেলেন তিনি। ১৪ টেস্টের ক্যারিয়ারে পেয়েছেন ৪৮ উইকেট। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে গত বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ খেলেছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

‘শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে বিশ্ব’

ডিবি পুলিশ পরিচয়ে নাঈমকে মারধর, ক্ষুব্ধ বিসিবি

আপডেট সময় ১১:৩০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬