ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫৫১ বার পড়া হয়েছে

এবার জামালপুরের সরিষাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ইয়াসিন ওই গ্রামের মুদি দোকানদার শাহীন মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শিশুর পিতা শাহীন মিয়া স্থানীয় বাজার থেকে লিচু ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন। লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, শিশুটিকে তার পরিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে এনেছিল, কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর

আপডেট সময় ১০:১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬