ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপি-এনসিপির মুখোমুখি অবস্থান

চট্টগ্রামে জুলাই গ্রাফিতি নিয়ে এনসিপি ও চসিকের মুখোমুখি অবস্থানের কারণে মহানগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত জন সমাবেশ ও মিটিং মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার সকালে সিএমপি এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারী করে। এর আগে রবিবার রাতে চসিক মেয়রের নির্দেশে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে এমন অভিযোগে  মুখোমুখি অবস্থানে যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। 

পরে রাত ১২টার দিকে ঘটনাস্থলে আসেন মেয়র ডা: শাহাদাত হোসেন। তিনি বলেন, কর্পোরেশন থেকে গ্রাফিতি মুছে ফেলার কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। দেয়ালগুলোতে প্রচুর পোস্টার ছিল। এতে গ্রাফিতি ঢাকা পড়েছে। দেয়ালগুলোতে আর্ট কলেজের শিক্ষার্থীদের দিয়ে নান্দনিকভাবে নতুন করে গ্রাফিতি করা হবে। এরপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কেউ এই অপপ্রচার চালাচ্ছে। এর ধারাবাহিকতায় নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সে কারণে মহানগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত জন সমাবেশ ও মিটিং মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এদিকে সকাল থেকে এনসিপি ও বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে না থাকলেও মহানগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এই পরিস্থিতিতে নিজের অবস্থান তুলে ধরতে নগরীর টাইগারপাসস্থ সিটি কর্পোরেশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে চসিক মেয়র ডা. শাহাত হোসেন। 

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব দলকে বসার আহ্বান সিইসির

চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপি-এনসিপির মুখোমুখি অবস্থান

আপডেট সময় ১২:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬