এবার কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতপরিচয় গাড়ি ধাক্কায় আহত গোলাম মোস্তফা (৫৫) নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত কারারক্ষীর সহকর্মী মো. আরমান জানান, বুধবার (১৯ মে) দুপুরে রাস্তা পারাপারের সময় কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গোলাম মোস্তফা গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে বৃহস্পতিবার (২০ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় (ওসেকে) তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত গোলাম মোস্তফার বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা বন্ধনহোলা গ্রামে। তিনি মো. কালাম উদ্দিনের ছেলে ছিল। গোলাম মোস্তফা কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী ছিলেন। তার কারারক্ষী নং–৩১৪০৩।
এদিকে ঢামেক হাসপাতালে পুলিশ বক্সে ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।




















