ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসন: আট মুসলিম দেশের তীব্র নিন্দা

এবার জেরুজালেমের পবিত্র আলআকসা মসজিদে কট্টরপন্থী ইসরায়েলি বসতিস্থাপনকারীদের ক্রমাগত অনুপ্রবেশ ও অভিযানের তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে মুসলিম ও আরব বিশ্বের আটটি দেশ।  মঙ্গলবার (২ জুন) এক যৌথ বিবৃতিতে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কাতার, মিসর, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রীরা এই ঘটনার কঠোর সমালোচনা করেন। খবর মিডল ইস্ট আইয়ের। 

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা উল্লেখ করেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রকাশ্য সুরক্ষায় এই উসকানিমূলক অনুপ্রবেশের ঘটনাগুলো ঘটছে। একই সঙ্গে আলআকসা মসজিদ চত্বরের ভেতরে ইসরায়েলি পতাকা ওড়ানোর তীব্র নিন্দা জানান তারা। আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েলিদের এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনাসমূহ এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি মর্যাদার চরম লঙ্ঘন।

বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে অধিকৃত জেরুজালেমের ঐতিহাসিক, আইনি ও জনসংখ্যাগত চরিত্র পরিবর্তনের অপচেষ্টার অভিযোগ আনা হয়। এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করেছেন, এই ধারাবাহিক আইন লঙ্ঘন আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং যেকোনো শান্তি প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করবে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

আল-আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসন: আট মুসলিম দেশের তীব্র নিন্দা

আপডেট সময় ১২:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬