ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

এবার ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মাগুরায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকা আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে মাগুরা শহরতলীর নিশ্চিন্তপুর স্কুল মাঠে রীতিমতো বাদ্যযন্ত্র বাজিয়ে ও আনন্দ মিছিলের মাধ্যমে অসংখ্য ভক্তসমর্থকদের নিয়ে এই পতাকা প্রদর্শন করা হয়। ব্যতিক্রমী এই পতাকা প্রদর্শনী দেখতে কুষ্টিয়া, বরিশাল, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের জার্মান ফুটবল দলের সমর্থক এবং স্থানীয় কয়েক হাজার উৎসুক নারীপুরুষ মাঠে ভিড় জমান।

জানা গেছে, মাগুরা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ঘোড়ামারা গ্রামের কৃষক আমজাদ হোসেন এই সুবিশাল পতাকাটি তৈরি করেছেন। এর আগে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে তিনি প্রথম ৩ কিলোমিটার দীর্ঘ একটি জার্মান পতাকা তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করতে নিজের ৩০ শতক জমি বিক্রি করেছেন তিনি।

জার্মানির প্রতি এমন অন্ধ ভালোবাসার কারণ জানতে চাইলে আমজাদ হোসেন বলেন, ২০১২ সালে আমি একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলাম। সে সময় জার্মানির তৈরি ওষুধ সেবন করে আমি সম্পূর্ণ রোগমুক্তি লাভ করি। সেই কৃতজ্ঞতা ও ভালোলাগা থেকেই আমি জার্মান ফুটবল দলের ভক্ত হই এবং এই পতাকা তৈরি ও প্রদর্শন করে আসছি।

তিনি আরও দাবি করেন, এটিই বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জার্মান পতাকা। তার মৃত্যুর পর জার্মান সরকার এই পতাকাটিকে তাদের দেশের কোনো জাতীয় জাদুঘরে স্থান দেবেএমনটাই প্রত্যাশা তার। উল্লেখ্য, ফুটবল ও জার্মানির প্রতি আমজাদ হোসেনের এমন অভূতপূর্ব ভালোবাসা দেখে ইতোমধ্যে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত তাকেজার্মান ফ্যান ক্লাবর অফিসিয়াল সদস্য পদ প্রদান করেছেন।

জনপ্রিয় সংবাদ

‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায়

নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

আপডেট সময় ০২:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬