ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

“ইসরায়েল আগে হামলা না করলে ইরানও করবে না”—প্রেসিডেন্ট পেজেশকিয়ান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

ইসরায়েল যদি যুদ্ধবিরতি মানে, তাহলে ইরানও তা মেনে চলবে বলে জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নুর নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক টেলিফোন আলাপে পেজেশকিয়ান বলেন, “ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন না করে, তাহলে ইরানও তা লঙ্ঘন করবে না।”

তিনি আরও বলেন, “ইরান সংলাপ ও আলোচনার জন্য প্রস্তুত। তেহরান আলোচনার টেবিলে বসেই ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে।”

ইরানি জনগণের ঐক্যের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, “কিছু সমস্যা ও অভিযোগ সত্ত্বেও ইরানি জনগণ শত্রুর আক্রমণের বিরুদ্ধে আবারও দেখিয়েছে যে তারা ঐক্যবদ্ধ এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে।”

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এ বক্তব্যকে শান্তিপূর্ণ সমাধানের প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছে বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

“ইসরায়েল আগে হামলা না করলে ইরানও করবে না”—প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আপডেট সময় ১০:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫