ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পারিবারিক কলহে গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী থানায় আত্মসমর্পণ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৬৬৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এনায়েতনগর এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম বিজলী আক্তার আমেনা (৩০)। তিনি কুমিল্লার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে। প্রায় ৯ মাস আগে আমেনার সঙ্গে ইমরান হোসেন নামে ওই যুবকের বিয়ে হয়। এটি ছিল আমেনার দ্বিতীয় বিয়ে।

নিহত আমেনার ছোট বোন বৃষ্টি আক্তার জানান, শনিবার রাতে ইমরানের মোবাইল ফোন ব্যবহার করে আমেনা তার ভাগনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ইন্টারনেটের এমবি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। কথাকাটাকাটির একপর্যায়ে ইমরান ক্ষিপ্ত হয়ে বঁটি দিয়ে আমেনাকে কুপিয়ে হত্যা করেন।

ঘটনার পর ঘাতক স্বামী ইমরান নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের পরিবার আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

নারায়ণগঞ্জে পারিবারিক কলহে গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী থানায় আত্মসমর্পণ

আপডেট সময় ০৪:১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫