ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার করল হিজবুল্লাহ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৫৫২ বার পড়া হয়েছে

এবার লেবাননে রকেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লা। সেখানে বলা হয়েছে, লেবাননের জনগণ ও হিজবুল্লাহর নেতাকর্মীদের নিরাপত্তা এবং ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাব দিতেই রকেট ছুড়েছে গোষ্ঠীটি।

ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননের জনগণ ও হিজবুল্লার নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এ হামলাকরা হয়েছে। প্রতিরোধী শক্তির নেতৃত্ব সবসময়েই আমাদের শিখিয়েছে যে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন এবং আমাদের নেতাকর্মী এবং সমর্থকদের গুপ্তহত্যা থেকে নিজেদের রক্ষা করার অধিকার আমাদের আছে। আমরা যথাযথ সময়ে সেই অধিকারের প্রয়োগ ঘটিয়েছি।

বাংলাদেশ সময় সোমবার ভোরে উত্তর ইসরায়েলের বন্দরনগরী হাইফা ও আশপাশের অঞ্চল লক্ষ্য করে রকেট ছোড়া হয় লেবানন থেকে। এর পরপরই হামলার জন্য হিজবুল্লাকে দায়ী করে সংবাদ প্রকাশ করে ইসরায়েলি সংবাদামাধ্যমগুলো।

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর এই প্রথম লেবানন থেকে রকেট ছোড়া হলো ইসরায়েলে। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলাকেদায়িত্বহীনউল্লেখ করে কঠোর নিন্দা করেছেন। তিনি আরও বলেছেন, এই হামলা লেবানন এবং দেশটির জনগণের নিরাপত্তাকে আরও বেশি সংকটের মুখে ফেলেছে। সূত্র : আলজাজিরা

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার করল হিজবুল্লাহ

আপডেট সময় ১১:১৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬