ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামের নাম দিয়ে লেবাসধারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে ‘মব জাস্টিস’ আজ সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে। যারা বড় বড় কথা বলছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি এমন একটি দল যারা শান্তি বজায় রাখে এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের জন্য দলে কোনো স্থান নেই।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জের ভুলতায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রসঙ্গে রিজভী বলেন, “ইসলামের নাম দিয়ে কিছু লেবাসধারী ব্যক্তি বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে।” তিনি স্পষ্ট করে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে তার জন্য কোনো ছাড় থাকবে না। “এটাই বিএনপি, এটাই তারেক রহমানের নেতৃত্ব,”—বলেন তিনি।

বিএনপির অভ্যন্তরীণ বিষয়ে ইঙ্গিত করে রিজভী বলেন, “কেউ কেউ বলছেন বিএনপির চাঁদাবাজির দায়িত্ব নিয়েছেন। তাহলে দুই উপদেষ্টার এপিএস এত টাকার মালিক হলো কীভাবে? কোনো কোনো উপদেষ্টার বাড়িও পাওয়া গেছে। কিন্তু এসব নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” তিনি অভিযোগ করেন, “লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের পর থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, বিএনপির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

ইসলামের নাম দিয়ে লেবাসধারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে

আপডেট সময় ০৮:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫