ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৫ আগস্টে সামাজিক পোস্টকে কেন্দ্র করে জুতা নিক্ষেপ কর্মসূচি, ‘ফ্যাসিস্টবিরোধী ছাত্রজনতা’ অংশগ্রহণ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে আজ শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে করা পোস্টকে কেন্দ্র করে জুতা নিক্ষেপের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি ‘ফ্যাসিস্টবিরোধী ছাত্রজনতা’ ব্যানারে আয়োজন করা হয়।

কর্মসূচিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, মেয়র ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের ছবি প্রদর্শিত হয়। এছাড়াও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, সংস্কৃতিজগতের শম্পা রেজা, শাকিব খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, রাহুল আনন্দ, মেহের আফরোজ শাওন, আব্দুন নূর তুষার, সাজু খাদেম, কচি খন্দকার, শরাফ আহমেদ জীবন, আর্টসেলের জর্জ লিংকন ডি কস্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন, সাংবাদিক জ ই মামুন ও সাহেদ আলমের ছবিও ছিল।

কর্মসূচির আয়োজকদের একজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান শাহরিয়ার প্রথম আলোর কাছে বলেন, স্বাধীনতাসংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা তারা অস্বীকার করেন না। তবে মৃত্যুদিবস উপলক্ষে আওয়ামীপন্থী কালচারাল গোষ্ঠীর সামাজিক পোস্টের মাধ্যমে আওয়ামী ফ্যাসিজমকে ‘নরমাইলাইজ’ করার চেষ্টা করা হচ্ছে। এই কার্যক্রমকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছাত্র-জনতা জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু!

চট্টগ্রামে ১৫ আগস্টে সামাজিক পোস্টকে কেন্দ্র করে জুতা নিক্ষেপ কর্মসূচি, ‘ফ্যাসিস্টবিরোধী ছাত্রজনতা’ অংশগ্রহণ

আপডেট সময় ১১:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫