ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া হলফনামায় রাজউকের প্লট নেয়ার অভিযোগে শেখ রেহানা, টিউলিপ ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ পেতে নিজেদের ভাসমান, অসহায় ও গরিব পরিচয় দিয়ে ভুয়া হলফনামা জমা দিয়েছিলেন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী। অথচ তাদের নামে ও আত্মীয়দের নামে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক প্লট-বাড়ি রয়েছে বলে আদালতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে এ সংক্রান্ত তিনটি মামলায় সাক্ষ্য দেন রাজউকের উপপরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী।

দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) বলেন, “প্লট বরাদ্দের সময় জমা দেওয়া তিনটি হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। জব্দকৃত ডকুমেন্টে তাদের জীবনবৃত্তান্তসহ ৪৪টি তথ্য অন্তর্ভুক্ত ছিল। সেখানে দেখানো হয়েছে তাদের নামে কিংবা তাদের পোষ্যদের নামে কোনো সম্পত্তি নেই। অথচ বাস্তবে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক প্লট-বাড়ি রয়েছে।”

তিনি আরও বলেন, “ফ্ল্যাট ও বাড়ির প্রয়োজন দেখিয়ে তারা নিজেদের গরিব ও অসহায় পরিচয় দিয়ে ভুয়া হলফনামা দিয়েছেন।”

এদিন আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। ফলে জেরা প্রক্রিয়া হয়নি। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ৪ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই পৃথক তিন মামলায় চার্জগঠন করা হয়। এর মধ্যে শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৭ জনকে এক মামলায়; আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও শেখ হাসিনাসহ ১৮ জনকে অপর দুটি মামলায় আসামি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম 

ভুয়া হলফনামায় রাজউকের প্লট নেয়ার অভিযোগে শেখ রেহানা, টিউলিপ ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য

আপডেট সময় ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫