ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি স্বাগত জানাল ইসির ভোট রোডম্যাপ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত ভোটের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে। পুরো জাতি ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন হলে দেশের অর্থনীতিতে বড় একটি পরিবর্তন আসবে। এখন রাজনীতির সময় শেষ হয়ে গেছে, জাতি গঠনের সময় এসেছে।”

তিনি আরও জানান, জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের পর অর্থনীতি পুনর্গঠন ও দক্ষতা উন্নয়ন হবে সবচেয়ে বড় লক্ষ্য। বিএনপি ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের প্রস্তুতি নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ জন্য সব অংশীজনদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে, রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে আমীর খসরু বলেন, রাজনীতিতে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। জনআকাঙ্ক্ষা ধারণে ব্যর্থ হলে যেকোনো দল ভবিষ্যতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলে সতর্ক করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বিএনপি স্বাগত জানাল ইসির ভোট রোডম্যাপ

আপডেট সময় ০৭:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫