ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতার বক্তব্যে শিবিরের নিন্দা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪৪ বার পড়া হয়েছে

আগামী নির্বাচনের পর কোনো ‘শিবিরের বাচ্চা’কে রাজনীতি করতে দেবো না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নারী নিপীড়নের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রবিউল আউয়াল বলেন, ‌“১৯৭১ সালে আমাদের মা-বোনদের যারা ধর্ষণ করেছে, তাদের উত্তরসূরিরা সেই কালচার আবার ফিরিয়ে আনতে চায়। যাদের বাপ-দাদারা ১৯৭১ সালে এ দেশে পরাজিত হয়ে মাথানত করে পালিয়েছে, তারা আবারও পালাবে। এ দেশের মাটিতে আর কোনো পাকিস্তানি কায়েম হতে দেবো না। কোনো রাজাকারের বাচ্চাকে এস্টাবলিশ হতে দেবো না। কোনো শিবিরের বাচ্চাকে এ দেশে রাজনীতি করতে দেবো না।”

এ বক্তব্যের নিন্দা জানিয়েছে জবি শাখা শিবির। সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল আলীম আরিফ এক যৌথ বিবৃতিতে বলেন, রবিউলের মন্তব্য আক্রমণাত্মক, অবমাননাকর ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থি।

তারা অভিযোগ করেন, দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনকে নিয়ে এ ধরনের উসকানিমূলক বক্তব্য রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নষ্ট করবে এবং তরুণ প্রজন্মকে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে দমন করার নোংরা অপচেষ্টা।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মানববন্ধনে ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক রুপন্তি রত্নাও একই ধরনের মন্তব্য করেছিলেন, যা ফ্যাসিস্ট চরিত্রের প্রতিফলন বলে তারা দাবি করেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতার বক্তব্যে শিবিরের নিন্দা

আপডেট সময় ০৩:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫