ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে, সবাইকে সজাগ থাকতে হবে — ডা. এজেডএম জাহিদ হোসেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

নুর ইসলাম

হিলি প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে। পাশ্ববর্তী দেশ থেকেও নির্বাচন নিয়ে উসকানি আসতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।”

মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিলিতে আয়োজিত আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ শেষে তিনি এসব মন্তব্য করেন। এর আগে তার নেতৃত্বে আনন্দ র‌্যালি হিলি স্থলবন্দর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়।

বক্তব্যে তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ হবে নতুন প্রজন্মের কর্মসংস্থানের বাংলাদেশ। আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে চায় বিএনপি। সম্প্রতি দেশে নানা বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত ও বিঘ্ন ঘটানোর চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। ঐক্যবদ্ধ জাতির কাছে কোনো ষড়যন্ত্র সফল হয় না, বরং জনগণই বিজয়ী হয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে, সবাইকে সজাগ থাকতে হবে — ডা. এজেডএম জাহিদ হোসেন

আপডেট সময় ০৪:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫