ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংঘর্ষে আহত অন্তত ৪০

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে যোগ দিতে গিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল হওয়ার কথা ছিল। বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকরা হাসপাতাল মোড়ে জড়ো হওয়ার সময় উচালিয়াপাড়া গ্রামের মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের ধাক্কা লাগে সৈয়দটুলা গ্রামের মুজাহিদের সঙ্গে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তার মাথায় আঘাত করে।

এরপর দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র—টেঁটা, বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তিনি আরও বলেন, “ঘটনার মূল কারণ উদ্‌ঘাটন করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংঘর্ষে আহত অন্তত ৪০

আপডেট সময় ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫