ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আবু বাকেরকে সমর্থন দিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন মাহিন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:২৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

মাহিন সরকার বলেন, “আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। সে বিজয়ী হলে এটি মাহিন সরকারের বিজয় হিসেবেই ধরা হবে, ইনশাআল্লাহ। আমরা মনে করি গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে যে কাঠামোগত সংস্কার আমরা চাই, সেই জন্য আসন্ন ডাকসু নির্বাচন অত্যন্ত প্রয়োজন।”

তিনি আরও যোগ করেন, “যারা আমাকে সমর্থন করেন, যেহেতু প্রার্থিতা বাতিলের সুযোগ নেই, তাই লিস্টে আমার নাম থাকবে। তবে আপনারা আবু বাকেরকে নির্বাচিত করুন। আমার পূর্ণ সমর্থন তার প্রতিই।”

জনপ্রিয় সংবাদ

অভিযোগ প্রমাণিত না হওয়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

আবু বাকেরকে সমর্থন দিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন মাহিন

আপডেট সময় ০২:২৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫